‘আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকলে সহিংসতা হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৫

বাংলাদেশ খেলাফত মজলিস আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করলে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার কোনও সুযোগ তৈরি হবে না বলে মনে করে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তারা এ কথা জানিয়েছে।

আগামীকাল রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে। এর আগের দিন গণমাধ্যমে পাঠানো খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ ইসমাঈল ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সই করা বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করলে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির কোনও সুযোগ থাকবে না।
বিবৃতিতে বলা হয়েছে, “ডিএমপি কমিশনারের বক্তব্য হচ্ছে ‘আতঙ্কের কিছু নেই, সব কেন্দ্র নিরাপদ থাকবে। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন।’ তার এ বক্তব্যে মানুষ আশান্বিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করলে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার এবং সহিংসতা ও অরাজগতা সৃষ্টির কোনও সুযোগ থাকবে না।’
বিবৃতিতে বলা হয়, ‘দেশের মানুষের টাকায় সরকারের কর্মকর্তা-কর্মচারীরা বেতন নেন। সুতরাং দেশের এ চলমান সংকটময় মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনে অংশ গ্রহণকারী সব কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ভোটারদের নিরাপত্তাসহ ভোটকে কেন্দ্র করে যাতে কোনও মায়ের বুক খালি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।’

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম