ধর্ষণের ঘটনা নিন্দনীয়, সাংবাদিক গ্রেফতারের বিষয়টি জানি না: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৭:২০

ওবায়দুল কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া নিয়ে নোয়াখালীতে এক নারীকে ধর্ষণের ঘটনাকে নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। জড়িতরা পার পাবে না।’ বুধবার (২ জানুয়ারি) সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা।

ওবায়দুল কাদের বলেন, ‘ধর্ষণের ঘটনাটি যেদিনে ঘটে সেদিনই আমি জেনেছি। ঘটনাটি আমার নির্বাচনি এলাকায় নয়, তবে আমার জেলায়। এটি অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। এর সঙ্গে যারাই জাড়িত, কেউ পার পাবে না। প্রধানমন্ত্রীর মনোভাব আমি জানি। ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেনাবাহিনী বিষয়টি সিরিয়াসলি দেখছে। প্রশাসন অত্যন্ত তৎপর আছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।’

খুলনা-১ আসনে ভোটের ফল সংক্রান্ত এক রিপোর্টের জের ধরে খুলনায় দুজন সাংবাদিক গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খুলনার বিষয়টি আমি জানি না। খোঁজ নেবো।’

/এসআই/আইএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের