আহত সালাহ্উদ্দিন‌ আহমেদকে দেখ‌তে গেলেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ২০:১৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২০:৫৯

সালাহ্উদ্দিন আহমেদকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা-৪ আস‌নের ধা‌নের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতা‌লে তাকে দেখতে যান মির্জা ফখরুল। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও  চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি আহত হন।

সালাহ্উদ্দিন আহমেদের ওপর ন্যক্কারজনক হামলা করা হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সকাল সাড়ে ৯টায় শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন সালাউদ্দিন। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

/এএইচআর/এনআই/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম