নির্যাতনের শিকার নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৯, ১৭:০৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৭:৩০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ সংসদ নির্বাচনের ‍দিন (৩০) রাতে নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে দেখতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রেীয় নেতারা। শনিবার (৫ জানুয়ারি) সকাল সাতটায় গুলশান থেকে বিএনপি নেতারা নোয়াখালীর উদ্দেশে ঢাকা ছাড়বেন।  

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা নোয়াখালীতে যাচ্ছেন। সেখানে চিকিৎসাধীন নির্যাতনের শিকার ওই নারীকে দেখে স্থানীয় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নেতারা।

বিএনপির সূত্র জানিয়েছে, মির্জা ফখরুলের সঙ্গে আ স ম রব ও মাহমুদুর রহমান মান্নারও নোয়াখালী যাওয়ার সম্ভাবনা আছে।

এদিকে, ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন মারধরের শিকার আহত সাংবাদিক কাফি কামালের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব। কাফি কামাল এখনও বিছানায় শায়িত।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের