ফেসবুকে শেখ হাসিনা, শেখ রেহানা ও পুতুলের নামে কোনও পেজ নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ২১:৩৮আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা ওয়াজেদ পুতুল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ফেসবুকে অফিসিয়ালি কোনও পেজ নেই। তাদের নামে যেসব পেজ চালু আছে সেগুলোকে ‘আনঅফিসিয়াল’ ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।দলটির দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জানানো হয়— এই তিন জনের নামে ফেসবুকে অফিসিয়ালি কোনও পেজ নেই। যারা তাদের নামে বিভিন্ন পেজ পরিচালনা করছেন, তারা যদি এসব পেজকে আনঅফিসিয়াল ঘোষণা না দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ‘‘ফেক ফেসবুক অ্যাকাউন্ট/পেজ’ পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম বিভ্রান্তিমূলক, মিথ্যা, বানোয়াট তথ্য-সংবাদ প্রচার করা হচ্ছে। বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ: https://www.facebook.com/sajeeb.a.wazed/, শেখ রেহানার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি: https://www.facebook.com/radwan.siddiq অফিসিয়ালি চালু আছে, যা  তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের উপস্থিতি রয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে দলটির অফিসিয়াল পেজ ও চ্যানেল রয়েছে।এগুলো হলো— ফেসবুক:https://www.facebook.com/awamileague.1949/,   টুইটার: https://twitter.com/albd1971,ইউটিউব:https:/www.youtube.com/user/myalbd. 

কিন্তু বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এমনকি তাদের পরিবারের কারও এখনও অফিসিয়াল কোনও ফেসবুক পেজ চালু হয়নি। এরকম পেজগুলোর পরিচালক ও অ্যাডমিনদেরকে পেজগুলোকে ‘আনঅফিশিয়াল’ ঘোষণা করতে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। অন্যথায়, আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের