বাম ছাত্র সংগঠনগুলোকে প্রতিক্রিয়াশীল- পশ্চাৎপদ বললো ইশা ছাত্র আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ১৯:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:৪৫

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের (ইশা)  মিছিল নিয়ে প্রশ্ন তুলেছে বাম ছাত্র সংগঠনগুলো। এর জবাবে বাম ছাত্র সংগঠনগুলোকে প্রতিক্রিয়াশীল ও পশ্চাৎপদ বলে আখ্যায়িত করেছে ইশা। 

প্রসঙ্গত, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-ইশা। 

শুক্রবার (২৫ জানুয়ারি) এ বিষয়ে এক বিবৃতি দেয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।  বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাসে আদর্শবাদী রাজনীতি চর্চায় যারা হতবাক হয়, তারাই মূলত

প্রতিক্রিয়াশীল ও পশ্চাৎপদ। আদর্শবান মানুষ ধর্মকে তার প্রাত্যহিক জীবনে অনুশীলন করে। ইসলাম একটি আদর্শিক জীবন ব্যবস্থা, যা থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করে ভাবার কোনও সুযোগ নেই। ইসলাম তার আদর্শিক সৌন্দর্ ও ঐতিহ্য দিয়ে দেড় হাজার বছর বিশ্বজুড়ে শাসন করেছে।

উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বিক্ষোভে তারা অভিযোগ তোলে—  ডাকসু নির্বাচনে অংশ নিতে উপাচার্য ও প্রক্টরের সঙ্গে দফায় দফায় আলোচনা করলেও ইশাকে উপেক্ষা করা হচ্ছে। তাদের এ মিছিলের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় বাম ছাত্রসংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক সংগঠনের প্রকাশ্য মিছিলের ঘটনা তাদের হতবাক করেছে বলে বিবৃতি জানান বাম ছাত্র নেতারা। বিবৃতি দেওয়া বাম ছাত্র জোটের মধ্যে রয়েছে— বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী বাসদ সমর্থিত), বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ঐক্য ফোরাম।

এদিকে, শুক্রবার বিবৃতিতে  বামজোটের উদ্দেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘আসুন ক্যাম্পাসে বিভেদ বিভক্তি নয় বরং সবার অংশগ্রহণমূলক সৌহার্দ্যপূর্ণ রাজনীতির পরিবেশ তৈরি করি। ইশা ছাত্র আন্দোলন ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করতে প্রস্তুত। গণমুখী ও সর্বজনীন সংগঠন হিসেবে প্যানেলে নারী ও সংখ্যালঘুদেরও  প্রতিনিধিত্ব থাকবে। আমরা ঢাবি কর্তৃপক্ষকে আবারও বলছি, সব ছাত্র সংগঠনের অংশ গ্রহণে ডাকসু নির্বাচন হতে হবে। অন্যথায় এই ডাকসু নির্বাচন সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে।’

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী রাজনীতিকে বিরুদ্ধবাদীরা যেভাবে চিত্রায়িত করে, তা সত্যের অপলাপ। মূলত  ইসলামী রাজনীতি সাম্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, পরমত সহিষ্ণুতা, নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয়, যা হাজার বছরের ইতিহাসে প্রমাণিত। ইশা ছাত্র আন্দোলন ইসলামের এই মূলনীতিকে ধারণ করে স্বাধীনতার মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক, ছাত্রবান্ধব রাজনীতির চর্চা করছে।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম