‘জাহালমকে কারাগারে আটকের ঘটনায় দুদক দায় এড়াতে পারে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২০

‘জাহালমকে কারাগারে আটকের ঘটনায় দুদক দায় এড়াতে পারে না’ টাঙ্গাইলের জাহালমকে বিনা বিচারে তিন বছর কারাগারে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে বলেন, ‘দুদক কোনোভাবেই এ অন্যায় কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না।’
সোমবার (৪ ফেব্রুয়ারি) বিবৃতিতে পাটকল শ্রমিক জাহালমকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। বিবৃতিতে বলা হয়, বিনা দোষে কারাভোগকারী জাহালমের জীবনের তিনটি বছর কে ফেরৎ দেবে। সম্পূর্ণ অন্যায়ভাবে একজনের পরিবর্তে অন্যজনের ওপর জুলুম নির্যাতনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে জড়িত দুদকের সকল কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জাহালমকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে। জাহালমের মুক্তির নির্দেশদানকারী হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারক ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, জাহালমের মতো বহু নিরপরাধ মানুষ আজ জুলুম নির্যাতনে শিকার। বিশেষ করে রাজনৈতিক গায়েবি মামলায় লাখ লাখ মানুষ জেল-জুলুমের শিকার হচ্ছেন। জেলখানায় অধিকাংশ মানুষ আজ বিনা বিচারে বন্দি। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দিকে অমানবিকভাবে কারাগারে রাখা হয়েছে। দেশের মানুষের ওপর এহেন জুলুম নির্যাতন মানবাধিকারের পরিপন্থী। রাজনৈতিক গায়েবি মামলায় বন্দি সকল নাগরিককে মুক্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে নিরপরাধ মানুষ এ রকম দুর্ভোগের শিকার না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের