দেশে ফিরেছেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৯





এইচ এম এরশাদ (অনলাইন থেকে সংগৃহীত ছবি) নিয়মিত মেডিক্যাল চেক-আপ ও চিকিত্সা শেষে দেশে ফিরেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জালালী জানান, এরশাদের সঙ্গে এসেছেন ছোট ভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।
এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এবং এরশাদের দুই ছেলে শাদ এরশাদ ও এরিখ এরশাদ।
এছাড়াও এরশাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, গোলাম কিবরিয়া টিপু, সুনীল শুভ রায়, এসএম ফয়সাল চিশতী, আজম খান, অধ্যাপিকা মাসুদা এম রশিদ, অ্যাডভোকেট সালমা ইসলাম, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার দিলারা খন্দকার, রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান