উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের জন্য দ্বিতীয় ধাপে মনোনয়নপ্রাপ্ত ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরআগে, শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালের পর মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এরপর এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। মনোনীত প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন— রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে অরুনাংশু দত্ত টিটো (ঠাকুরগাঁও সদর), মো. আখতারুল ইসলাম (পীরগঞ্জ), মো. সাইদুল হক (রাণীশংকৈল), মো. জিয়াউল হাসান (হরিপুর), মো. আহসান হাবীব বুলবুল (বালিয়াডাঙ্গী)।
রংপুর জেলায় আব্দুল্লাহ আল মাহমুদ মিলন (পীরগাছা), মো. আনিছুর রহমান (তারাগঞ্জ), ফজলে রাব্বি (বদরগঞ্জ), আনোয়ারুল ইসলাম (কাউনিয়া), নূর মোহাম্মদ মণ্ডল (পীরগঞ্জ) মো. রুহুল আমিন (গংগাচড়া)।
গাইবান্ধা জেলায় শাহ সারোয়ার কবীর (গাইবান্ধা সদর), মো. সাহারিয়া খাঁন (সাদুল্লাপুর), মো. আব্দুল লতিফ প্রধান (গোবিন্দগঞ্জ), জিএম সেলিম পারভেজ (ফুলছড়ি), এসএম সামশুল আরেফিন (সাঘাটা), একেএম মোকছেদ চৌধুরী (পলাশবাড়ী)।
দিনাজপুর জেলায় ইমদাদ সরকার (দিনাজপুর সদর), এ কে এম ফারুক (কাহারোল), এ কে এম মোস্তাফিজুর রহমান (বিরল), মো. আফছার আলী (বোচাগঞ্জ), মো. আহসানুল হক (চিরিরবন্দর), মো. আতাউর রহমান মিল্টন (ফুলবাড়ী), মো. পারভেজ কবীর (বিরামপুর), মো. হারুন উর রশিদ (হাকিমপুর), মো. আমিনুল ইসলাম (বীরগঞ্জ), মো. আতাউর রহমান (নবাবগঞ্জ), মো. হাফিজুল ইসলাম প্রামাণিক (পার্বতীপুর), মো. সফিউল আযম চৌধুরী (খানসামা), মো. আব্দুর রাফে খন্দকার (ঘোড়াঘাট)।
রাজশাহী বিভাগের বগুড়া জেলায় মো. আবু সুফিয়ান (বগুড়া সদর), মো. রেজাউল আশরাফ (নন্দীগ্রাম), অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকার (সারিয়াকান্দি), মো. সিরাজুল ইসলাম খান রাজু (আদমদীঘি), মো. মিজানুর রহমান খান (দুপচাঁচিয়া), মো. আব্দুল হাই (খোকন) (ধুনট), মো. সোহরাব হোসেন (শাজাহানপুর), মো. মজিবর রহমান মজনু (শেরপুর), মো. আজিজুল হক (শিবগঞ্জ), মো. আব্দুল মান্নান (কাহালু), এ এইচ আজম খান (গাবতলী), মো. মিনহাদুজ্জামান লিটন (সোনাতলা)
নওগাঁ জেলায় মো. রফিকুল ইসলাম (রফিক) (নওগাঁ সদর), মো. এবাদুর রহমান প্রামাণিক (আত্রাই), ফরিদ আহমেদ (নিয়ামতপুর), মো. শামছুল আলম শাহ চৌধুরী (সাপাহার), মো. আনোয়ারুল ইসলাম (পোরশা), মো. আজাহার আলী (ধামইরহাট), মো. আবু খালেদ বুলু (বদলগাছী), মো. আনোয়র হোসেন (রাণীনগর), মো. আহসান হাবীব (মহাদেবপুর), মো. আব্দুল গাফ্ফার (পত্নীতলা), মো. জসিম উদ্দীন (মান্দা)।
পাবনা জেলায় মো. মোশারফ হোসেন (পাবনা সদর), মো. মোবারক হোসেন (আটঘরিয়া), মো. আব্দুল কাদের (বেড়া), মো. বাকি বিল্লাহ (ভাঙ্গুড়া), সাখাওয়াত হোসেন সাখো (চাটমোহর), মো. নুরুজ্জামান বিশ্বাস (ঈশ্বরদী), মো. আব্দুল্লাহ আল মাহমুদ (সাঁথিয়া), শাহীনুজ্জামান (সুজানগর), মো. খলিলুর রহমান সরকার (ফরিদপুর)।
ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মো. আব্দুর রাজ্জাক মোল্লা (ফরিদপুর সদর), এমএম মোশাররফ হোসেন (বোয়ালমারী), মো. কাউছার (চরভদ্রাসন), এইচ এম শায়েদীদ গামাল লিপু (সদরপুর), মো. দেলোয়ার হোসেন (সালথা), এস এম আকরাম হোসেন (আলফাডাঙ্গা), মির্জা মনিরুজ্জামান বাচ্চু (মধুখালী), মো. মনিরুজ্জামান সরদার (নগরকান্দা), মো. জাকির হোসেন মিয়া (ভাঙ্গা)।
সিলেট বিভাগের সিলেট জেলার আশফাক আহমেদ (সিলেট সদর), মো. নুনু মিয়া (বিশ্বনাথ), মো. আবু জাহিদ (দক্ষিণ সুরমা), মো. মোস্তাকুর রহমান (বালাগঞ্জ), মো. জাহাঙ্গীর আলম (কোম্পানীগঞ্জ), মো. গোলাম কিবরিয়া হেলাল (গোয়াইনঘাট), লিয়াকত আলী (জৈন্তাপুর), আব্দুল মোমিন চৌধুরী (কানাইঘাট), মো. লোকমান উদ্দিন চৌধুরী (জকিগঞ্জ), ইকবাল আহমদ চৌধুরী (গোলাপগঞ্জ), আতাউর রহমান খান (বিয়ানীবাজার)।
মৌলভীবাজার জেলার মো. রফিকুল ইসলাম (বড়লেখা), গুলশান আরা মিলি (জুড়ী), মো. কামরুল ইসলাম (কুলাউড়া), মো. আকছির খান (রাজনগর), মো. কামাল হোসেন (মৌলভীবাজার সদর), মো. রফিকুর রহমান (কমলগঞ্জ), রনধীর কুমার দেব (শ্রীমঙ্গল)।
চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার মো. মাহবুব মোর্শেদ (হাতিয়া), চট্টগ্রাম জেলার মো. শাহজাহান (সন্দ্বীপ), এসএম আল মামুন (সীতাকুণ্ড), খলিলুর রহমান চৌধুরী (রাঙ্গুনিয়া), মোহাম্মদ নাজিম উদ্দিন (ফটিকছড়ি), মো. জসিম উদ্দিন (মিরসরাই), এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী (রাউজান), এস এম রাশেদুল আলম (হাটহাজারী)।
রাঙ্গামাটি জেলার মো. সামশু দোহা চৌধুরী (কাউখালী), মো. শহীদুজ্জামান মহসীন (রাঙ্গামাটি সদর), উবাচ মারমা (রাজস্থলী), মো. আবদুল বারেক সরকার (লংগদু), জয় সেন তঞ্চঙ্গ্যা (বিলাইছড়ি), মো. মফিজুল হক (কাপ্তাই), সবির কুমার চাকমা (বরকল), রুপ কুমার চাকমা (জুড়াছড়ি), মো. ফয়েজ আহমেদ (বাঘাইছড়ি)।
খাগড়াছড়ি জেলার মো. শানে আলম (খাগড়াছড়ি সদর), মো. জয়নাল আবেদীন (মানিকছড়ি), বাবুল চৌধুরী (লক্ষ্মীছড়ি), মো. কাশেম (দীঘিনালা), ক্যজাই মার্মা (মহালছড়ি), বিজয় কুমার দেব (পানছড়ি), মো. রফিকুল ইসলাম (মাটিরাঙ্গা), বিশ্ব প্রদীপ কুমার কারবারী (রামগড়)।
বান্দরবান জেলার এ কে এম জাহাঙ্গীর (বান্দরবান সদর), চহাইমং মারমা (রোয়াংছড়ি), জামাল উদ্দিন (আলীকদম), থোয়াই হলা মং মারমা (থানছি), মো. ইসমাইল (লামা), উহলাচিং মার্মা (রুমা), মোহাম্মদ শফিউল্লাহ (নাইক্ষ্যংছড়ি)ও কক্সবাজার জেলার গিয়াস উদ্দিন চৌধুরী (চকরিয়া)।
এর আগে, শনিবার (৯ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রথম দফায় মনোনয়নপ্রাপ্ত ৮৭ জনের তালিকা প্রকাশ করা হয়। বলা হয়, শুক্রবার বিকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।







