৭ দিনের মধ্যে নির্যাতিত নেতাকর্মীদের তালিকা চেয়েছে মহিলা দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪২

বিএনপি

সারাদেশ থেকে নির্যাতিত নেতাকর্মীদের তালিকা তৈরি করে ৭ দিনের মধ্যে কেন্দ্রে পাঠাতে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে  নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এই নির্দেশনার চিঠি দলটির ৭৮টি রাজনৈতিক জেলায় পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়- দেশের ও দলের ক্রান্তিলগ্নে আপনারা শত বাধাবিপত্তির মধ্যেও দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন। এজন্যে কেন্দ্রীয় মহিলা দলের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন। মহিলা দল ইতোমধ্যে সারাদেশে ‘আওয়ামী সরকার ও তার ক্যাডার কর্তৃক’ মামলা-হামলায় জর্জরিত এবং নির্যাতিত নেতাকর্মীদের তালিকা তৈরি করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।

চিঠিতে আরও বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে আপনাদের জেলা/মহানগরে নিজ নিজ নির্বাচনি এলাকার উপজেলা/থানায়/পৌরসভায় মামলা-হামলায় জর্জরিত ও নির্যাতিতদের নামের তালিকা (সম্ভব হলে মামলা নাম্বার) নিম্ন ঠিকানায় পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

তথ্য পাঠানোর ঠিকানা [email protected]  অথবা জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটি, ২৮/১, নয়াপল্টন, ভি.আই.পি রোড, ঢাকা-১০০০।

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের