মূল সড়ক ও অলিগলির উন্নয়ন করা হবে: শাফিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১০

গণসংযোগে শাফিন আহমেদ

নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার মূল সড়ক ও অলিগলির উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমেদ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে গণসংযোগকালে তিনি একথা বলেন।

শাফিন আহমেদ বলেন, ‘নির্বাচিত হলে সাধারণ মানুষ যাতে সিটি করপোরেশনের সব সেবা পান তা নিশ্চিত করবো।’

সঠিক সময়ে ওষুধ ছিটিয়ে মশা নিধন করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার করা হলে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ নানা উদ্যোগ নেওয়া হবে।’

সবাই অবাধে ভোট দিতে পারবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘সবাই লাঙ্গল প্রতীকে ভোট দিতে যাবেন।’

এসময় আরও ছিলেন– জাতীয় পার্টির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয়, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন তোতা, মোহাম্মদ আলী খান, রাজিব প্রমুখ।

/এএইচআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম