চকবাজারের ঘটনা ভয়াবহ: ড. কামাল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৬

চকবাজারে আগুনে দগ্ধদের খোঁজ নিতে ঢামেকে ড. কামাল হোসেন

রাজধানীর চকবাজারে আগুনের ঘটনাটি অনেক বড় ও ভয়াবহ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ঘটনার কারণ খুঁজে বের করতে হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষ। কেউ কেউ বলছেন এই ঘটনায় ২০০ জন মারা গেছে। ৬৭টি মৃত্যুও কম নয়।’

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে আগুনে দগ্ধদের দেখতে যান তিনি।

ড. কামাল বলেন, ‘এর আগে ২০০৯ সালের নিমতলীর ঘটনায় গঠিত তদন্ত কমিটি কী কী সুপারিশ করেছিল, সেগুলো কার্যকর বা বাস্তবায়ন করা হয়েছিল কিনা, সব জানার পর মিডিয়াকে জানাবো আমরা।’

এসময় তিনি হাসপাতালের মর্গের সামনে দায়িত্বরত জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে সর্বশেষ পরিস্থিতির খোঁজ-খবর নেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা লাশ শনাক্ত, হস্তান্তরসহ অন্যান্য তথ্য ড. কামাল হোসেনকে জানান।

যুব গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী হাবিব বলেন, ‘নিমতলী ট্রাজেডির পর ২০১০ সালে কেমিক্যাল প্লাস্টিক কারখানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সে ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কী, কোন পর্যায়ে রয়েছে, তার খোঁজ নিয়ে প্রেস ব্রিফিং করবেন ড. কামাল হোসেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন— গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। রাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চার ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ আগুনের ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৭০টি মৃতদেহ উদ্ধার করেছেন। এছাড়া,আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

 

 

 

টিওয়াই/এসএমএ/ এএইচআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি