ডাকসু নির্বাচন: সাত দফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৪

ডাকসু নির্বাচন: সাত দফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্র হলের বাইরে রাখাসহ সাত দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। রবিবার (২৪ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও ঢাবি ছাত্রদল সভাপতি-সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। এরপর দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

এ সময় নেতারা বলেন, ‘নির্বাচনের তারিখ পেছানো এবং ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাত দফা দাবি জানানো হয়েছে। কিন্তু প্রশাসন আমাদের কোনও আশ্বাস দেয়নি। আমরা এখনও প্রশাসনকে দাবিগুলো মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

ছাত্রদলের সাত দফা দাবি হলো: ন্যূনতম তিন মাস সব ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করার পর পুনরায় ডাকসুর তফসিল ঘোষণা করতে হবে। অংশগ্রহণমূলক ও ভীতিহীন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে হলগুলো থেকে ভোটকেন্দ্র অ্যাকাডেমিক ভবনগুলোতে স্থানান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়া নিশ্চিত করার লক্ষ্যে ত্রিশ বছরের যে বয়সসীমা দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। ছাত্র সংগঠনগুলোর প্রচারণার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা রাখা যাবে না। ছাত্র সংগঠনগুলোর কোনও প্রার্থী ও নেতাকর্মীদের হয়রানি, মামলা অথবা গ্রেফতার না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ওপর যেসব হামলা ও নির্যাতন হয়েছে তার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেসব কমিটি গঠিত হয়েছে এগুলোর পুনর্গঠন করতে হবে। ডাকসুর গঠনতন্ত্রে সন্নিবেশিত ৫(এ) অগণতান্ত্রিক ধারাটি সংশোধন করে ছাত্র সংসদ বিলুপ্তি অথবা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সভাপতি ও ছাত্র সংসদের যৌথ সিদ্ধান্তের বিষয় সংযোজন করতে হবে এবং ৮(এম) ধারাটি সংশোধন করতে হবে।

প্রসঙ্গত, রবিবার (২৪ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী। আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুতে কেন্দ্রীয়ভাবে ২৫ সদস্যের প্যানেল ও হলগুলোতে ১৩ সদস্যের প্যানেলে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও খবর: শোভন ভিপি ও রাব্বানীকে জিএস করে ছাত্রলীগের প্যানেল ঘোষণা 

 

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম