সৌদি প্রতিনিধি দলকে বিএনপির শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ২০:৩০আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:৩৬

ব্যারিস্টার নওশাদ জমির

বাংলাদেশ সফররত সৌদি আরবের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। তাদের এ সফর প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এক প্রতিক্রিয়ায় বলেন, ‘তেল শোধন, সার, রেল পরিবহন, বিমান সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ কারখানাসহ বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসা সৌদি প্রতিনিধি দলকে আমাদের উষ্ণ শুভেচ্ছা।’
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে নওশাদ জমির বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের প্রবর্তক। সেই সম্পর্ক ছিল বাণিজ্যিক ও কূটনৈতিক। জিয়াউর রহমান সৌদি আরবে বাংলাদেশি শ্রমশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়ার সময় প্রথম সৌদি আরব সফর করেন। এটা ছিল উভয় দেশের মধ্যকার সুসম্পর্কের ফল এবং পারস্পরিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন এবং তারা বিদেশি মুদ্রা অর্জন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছেন।’
বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ ও কার্যকর রেমিট্যান্স ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নওশাদ জমির।
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের পর উভয় দেশের সম্পর্ক আরও নিবিড় হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার সময়ে। তার সময়ে সৌদি জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটি বাংলাদেশে অসংখ্য প্রকল্পে বিনিয়োগ করেছে। ওই বিনিয়োগ উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।’
নওশাদ জমির আশা প্রকাশ করেন, ‘খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের যে জিডিপি প্রবৃদ্ধি ছিল তা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা, সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এবং তাদের বিনিয়োগ আমাদের দেশের সেই সুবিধা অব্যাহত রাখবে।’
নওশাদ জমির বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দুই পবিত্র মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে বুধবার (৬ মার্চ) রাতে বাংলাদেশে পৌঁছেছে। প্রতিনিধি দলে রয়েছেন সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও সৌদি আরবের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিসহ প্রায় ৩৫ জনের একটি দল এ সফরে অন্তর্ভুক্ত থাকবেন। সফরকালে বাংলাদেশে সৌদি বিনিয়োগ সংক্রান্ত একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

আরও পড়ুন: দুই মন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের প্রতিনিধি দল ঢাকায়

 

 

/এসটিএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান