সিইসির বক্তব্য ‘বিলম্বিত স্বীকৃতি’: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ১৯:৪১আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:৪৩

সিইসির বক্তব্য ‘বিলম্বিত স্বীকৃতি’: সাইফুল হক নির্বাচনকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বক্তব্যকে ‘বিলম্বিত স্বীকৃতি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরের অভূতপূর্ব জালিয়াতির নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়ারও দাবি করছি।’
শনিবার (৯ মার্চ) বিকালে দলটির ঢাকা মহানগরী কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান সাইফুল হক।
গতকাল শুক্রবার (৮ মার্চ) এক সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হলে ভোটের আগের রাতে ব্যালট বাক্সে ভরে রাখার কোনও সুযোগ থাকবে না।’
৩০ ডিসেম্বরের কাঙ্ক্ষিত নির্বাচন করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে দাবি করে সাইফুল হক বলেন, ‘এর দায়-দায়িত্ব নিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ করার দাবি করছি।’
তিনি বলেন, ‘সরকার ও সরকারি দলের অপতৎপরতায় শামিল হয়ে নির্বাচন কমিশন যেভাবে গোটা নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস ও নির্বাচনি ব্যবস্থার ওপর মানুষের ন্যূনতম আস্থা-বিশ্বাসকে নষ্ট করে দিয়েছে তার প্রধান দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।’
নির্বাচনের ওপর গণঅনাস্থার কারণেই জাতীয় নির্বাচনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচনও অর্থহীন হয়ে পড়েছে বলে মনে করেন সাইফুল হক।
সভা থেকে সভায় আরও একদফা গ্যাসের মূল্যবৃদ্ধির স্বেচ্ছাচারী তৎপরতা বন্ধ করতে বিইআরসি-সহ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন দলটির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, কমিটির সদস্য শাহাদাৎ হোসেন খোকন, ইমরান হোসেন, মোজাম্মেল হক, জোনায়েদ হোসেন, মো. রিয়েল প্রমুখ।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের