পুনরায় নির্বাচন দি‌য়ে প্রমাণ করুন আপনার বিবেক আছে: সিই‌সি‌কে মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৬:৪৭আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৬:৪৯

বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হো‌সেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নূরুল হুদাকে উদ্দেশ বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন বলেছেন, আপনারা স্বীকার  করেছেন যে, ২৯ ডিসেম্বর রা‌তে ভোটের বাক্স ভর্তি হয়েছে। তাহ‌লে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করে, অথবা পদত্যাগ করে প্রমাণ করুন— আপনার বিবেক আছে।

রবিবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘সংগ্রামী নারী ও জীবন’  শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তি‌নি ব‌লেন,‘আমরা অন্ধকার যুগে প্রবেশ করেছি, যেখানে মানুষের কথা বলার কোনও অধিকার নেই। বাংলাদেশের সব মানুষ আজ  অধিকার থেকে বঞ্চিত। দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। তাহলে সব মানুষ তাদের অধিকার ফিরে পাবে। মানবাধিকার ও  তাদের ভোটাধিকার পাবে।’

তিনি আরও  বলেন, ‘শুধুমাত্র নারীদের অধিকার প্রতিষ্ঠা করলে হবে না। এদেশে গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে নারীরা এগিয়ে যেতে পারবে। গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া নারীরা এগিয়ে যেতে পারবে না। খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া এদেশের গণতন্ত্র মুক্ত করা যাবে না। তিনি হলেন গণতন্ত্রের মা। তার নেতৃত্বেই এদেশের গণতন্ত্র মুক্ত করতে হবে। মানুষের অধিকার পুনরুদ্ধার করতে হবে। মানুষের অধিকার না থাকলে নারীর অধিকার কোথা থেকে আসবে। নারী-পুরুষ সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের সবাইকে সমানভাবে অবদান রাখতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। সেখানে ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতি হয়ে গেছে। যেমন একজন নারীর ভোটাধিকার বঞ্চিত করেছে, তেমনই একজন পুরুষ ভোটারের অধিকারও বঞ্চিত করেছে এই সরকার।’

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে আরও  উপস্থিত ছিলেন— ড. শাহিদা রফিক, প্রফেসর ড. তাজমেরী ইসলাম, সেলিনা রউফ, লায়লা হক, ফরিদা ইয়াসমিন, রাশেদা ওয়াহিদ মুক্তা প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের