ডাকসু নির্বাচনে জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবি ছাত্রদলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৪:১৯আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৪:২৩

অপরাজেয় বাংলার সামনে ছাত্রদলের সমাবেশ

ডাকসু নির্বাচনের সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত ছিলেন, তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত  লড়াই ও সংগ্রাম অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে ছাত্রদল নেতারা এসব কথা বলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে পুনতফসিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার দুপুরে মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে এই মিছিল শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রদল নেতা ও ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘১১ মার্চ কোনও ধরনের নির্বাচন হয়নি। সেদিন কেন্দ্রে কেন্দ্রে ছাত্রলীগের সন্ত্রাসের রাজত্ব হয়েছে। ছাত্রলীগ নেতাদের রুমে রুমে ব্যালট পেপারে সিল মারা হয়। নির্বাচনের দিন রাতে প্রশাসন এবং সরকারের উচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া ফলাফল প্রকাশ করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদল এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। পরিস্থিতি বিবেচনা করে ছাত্রদল এই নির্বাচন বর্জন করেছিল। নির্বাচনের ফলাফল কোনোভাবেই ছাত্রদল গ্রহণ করতে পারে না।’

তিনি আরও  বলেন, ‘আমরা এই কালো নির্বাচন বাতিলসহ ঢাবি প্রশাসনের যারা এই নির্বাচন আয়োজন করেছে, তাদের প্রত্যেকের পদত্যাগ দাবি করছি। নির্বাচন কমিশন আবারও পুনর্গঠনের দাবি জানাচ্ছি। ডাকসু নির্বাচনের সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত রয়েছেন, তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লড়াই ও সংগ্রাম অব্যাহত রাখবো।’

সংক্ষিপ্ত এই সমাবেশে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি আকরামুল হাসান, ঢাবি ছাত্রদলের সভাপতি আল  মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার, ডাকসুর জিএস প্রার্থী খন্দকার আনিসুর রহমান প্রমুখ।

ছবি: সাজ্জাদ হোসেন

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম