ছাত্রদের আন্দোলন সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ: গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ২০:২৩আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৩১

ছাত্রদের আন্দোলন সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ: গণফোরাম দ্বিতীয় দফায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ বলে মনে করে গণফোরাম। দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু এক যৌথবিবৃতিতে সড়ক দুর্ঘটনায় বিইউপি ছাত্র আবরারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, কার্যকর কোনও উদ্যোগ গ্রহণ না করায় সড়কে প্রতিদিন দুর্ঘটনায় মানুষের অপমৃত্যু হচ্ছে।

বুধবার (২০ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ড. কামাল হোসেন ও মোস্তফা মোহসীন মন্টু বলেন, নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের ছাত্ররা ৯ মাস আগে আন্দোলন করে কিছু দাবি উত্থাপন করেছিল। তাদের মৌখিক কিছু দাবি মানাও হয়েছিল। কিন্তু সরকার ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় সড়কে দুর্ঘটনা বেড়েছে। ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে মেধাবী ছাত্র আবরারের মৃত্যুতে তার সহপাঠীসহ সাধারণ ছাত্ররা আবারও রাজপথে আন্দোলনে নেমেছে। এটা সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ক্ষোভ।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক