ওয়াজ-মাহফিলের বিশৃঙ্খলা বন্ধে আলেমদের নিয়ে বোর্ড গঠনের প্রস্তাব চরমোনাই পীরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ২৩:১৫আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২৩:১৫

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন)

ওয়াজ মাহফিলের বক্তাদের ওপর কর আরোপের প্রস্তাবের সমালোচনা করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মাওলানা সৈয়দ রেজাউল করিম। এছাড়াও মাহফিলের বিশৃঙ্খলা বন্ধ করাতে আলেমদের সমন্বয়ে বোর্ড গঠনের কথা বলেছেন তিনি।  

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর রেজাউল করীম বলেন, ‘এই সমস্যা সমাধানে সরকার যদি আন্তরিক হয়, তাহলে র্শীষস্থানীয় ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি বোর্ড গঠন করে ওয়াজ মাহফিলে বিশৃংখলা বন্ধ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ওলামায়ে কেরামের অংশগ্রহণ ছাড়া শুধু সরকারী তত্ত্বাবধানে করলে এটি ভিন্নখাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।’

ওয়াজ-মাহফিলের বক্তাদের ওপর কর আরোপের প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়ায়েজিনদের ওপর করারোপ এবং কতিপয় বক্তাদের ওয়াজে বাধা সরকারের ইসলামবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। ইসলামবিরোধী কোনও শক্তির ইন্ধনে সরকার তা করছে কিনা তা খতিয়ে দেখতে হবে।’  

এ সংক্রান্ত খবর:

ওয়াজ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সুপারিশ, বক্তাদের ওপর কর আরোপের প্রস্তাব

ওয়াজ মাহফিলে যে বক্তাদের নিয়ে আপত্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান