২০ দলীয় জোটে কোনও টানাপড়েন নেই: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ০০:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১০:১৮

২০ দলীয় জোটের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে কোনও টানাপড়েন নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ২০ দলীয় জোট আগে হয়েছে, আর জাতীয় ঐক্যফ্রন্ট পরে হয়েছে। জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে মির্জা ফখরুল ফ্রন্টের মুখপাত্র হয়েছেন। এই দুই জোট পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবে। কেউ বিশেষ গুরুত্ব পাওয়ার কিছু নেই।

সোমবার (৮ এপ্রিল) রাতে গুলশানে ২০ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জোটের পাশাপাশি আরও যেসব বিরোধী দল আছে, যারা গণতন্ত্র চায় এবং সরকারের দুঃশাসনে অতিষ্ঠ, তাদেরকে আমরা আমাদের জোটে আমন্ত্রণ জানাচ্ছি। এসব দল চাইলে ২০ দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। বিএনপি আরও বৃহত্তর ঐক্য চায় জনগণের স্বার্থে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, সরকার তারেক রহমানকে ফিরিয়ে আনতে আজকে প্রথম চিঠি দিয়েছে, তা নয়। এর আগেও অনেকবার তারা ব্রিটিশ সরকারকে চিঠি দিয়েছে বলে শুনেছি। তখন তাদের চিঠি প্রত্যাখ্যান হয়েছে, এবারও হবে। কারণ, ব্রিটিশ সরকার জানে যেসব মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, তা মিথ্যা।

সরকারের রাতের ভোটের কারণে ভোটাররা ভোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, জনগণ যদি ভোট দিতে নিরুৎসাহিত হয়, তাহলে আর গণতন্ত্র থাকে না। সরকার সেই চেষ্টা করছে।

২০ দলীয় জোট গণতন্ত্রের স্বার্থে গণআন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করবেন। কারণ, আমরা মনে করি তার মুক্তি ও গণতন্ত্রের দাবি একাকার হয়ে গেছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মসলিসের নেতা আহম্মদ আবদুল কাদের প্রমুখ।

 

 

/এএইচআর/টিএন/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান