খালেদার মুক্তি ও নুসরাতের হত্যাকারীদের শাস্তির দাবিতে মহিলা দলের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৯, ১৩:০৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ২১:০২

মহিলা দলের মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল। 

রবিবার (১৪ এপ্রিল) নয়াপল্টনে  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক  মানববন্ধন থেকে তারা এই দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে আটকে রেখেছে।  তারা  আরও বলেন, দেশনেত্রী অত্যন্ত অসুস্থ, কিন্তু সরকার তার সঠিক চিকিৎসা দিচ্ছে না। আমরা তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানাচ্ছি। 

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মহিলা দলের নেতারা বলেন, হত্যাকারীরা ক্ষমতাসীন দলের লোক। তাদের রক্ষা করার অনেক চেষ্টা চলছে।

মানববন্ধনে উপস্থিতি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের যুগ্ম সাধারণ  সম্পাদক  হেলেন জেরিন খান,  মহিলা নেত্রী নূরে আরা সাফা,শাম্মি আক্তার, পেয়ারা মোস্তফা প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম