তারেক রহমানের সিদ্ধান্তে শপথ নিয়েছি: হারুনুর রশীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৮:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:৪৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হারুনুর রশীদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে শপথ নিয়েছি বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হারুনুর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য সোমবার (২৯ এপ্রিল) বিকালে শপথ নিয়ে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘যে ছয়জন নির্বাচিত ছিলাম তার মধ্যে পাঁচজন দলীয় সিদ্ধান্তে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শপথ নিয়েছি। সংসদে গিয়ে দলীয় চেয়ারম্যান ও তিনবারের প্রধানমন্ত্রী কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তির দাবি তুলবো।’

দলীয় সিদ্ধান্ত হলে মহাসচিব ফখরুল শপথ নিলেন না কেন- এই প্রশ্নে হারুনুর রশীদ বলেন, ‘মহাসচিব কিজন্য আসেননি তা আমার বিষয় নয়। মহাসচিবকে আপনারা (সাংবাদিক) জিজ্ঞেস করতে পারেন। উনি উত্তর দিতে পারবেন।’

তিনি বলেন, ‘পার্লামেন্টে সত্য কথা বলার জন্য এসেছি। দেশের যে সংকট তৈরি হয়েছে। ভোট চুরির মাধ্যমে এ সংসদ গঠন করা হয়েছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপর্যস্ত করা হয়েছে। চুরি করে ভোটে আসার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। এটিকে ঠিক করার দায়িত্ব বর্তমান সরকারেরই। কীভাবে সরকার এটিকে ঠিক করবে, কীভাবে জনগণের দ্বারা সরকার গঠন করা যায়- তা সম্পূর্ণ সরকারের দায়িত্ব। এই বিষয়গুলো সংসদে বলার জন্য সংসদে এসেছি। বিশেষ করে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে। ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সরকারের হস্তক্ষেপের কারণে তিনি উচ্চ আদালত থেকে জামিন পাচ্ছেন না। অথচ বাংলাদেশে ফাঁসির আসামি, মাদক আসামিসহ জঘন্যতম আসামি জামিন পায়। আমরা প্রত্যাশা করবো যত দ্রুত সম্ভব সরকার তাকে জামিনে মুক্ত করবেন। তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন।’

জাহিদুর রহমানকে দল থেকে বহিস্কার প্রসঙ্গে হারুন বলেন, ‘জাহিদ সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আজ ক্ষমা চেয়েছেন। বলেছেন, তিনি ভুল করে ফেলেছেন এবং অপেক্ষা করা দরকার ছিল। উনি ক্ষমা চেয়েছেন, হয়তো দল এখন সিদ্ধান্ত নেবে, বিবেচনা করবে। উনি লিখিতভাবে ক্ষমা চাইতে পারেন।’


আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সংসদকে বৈধতা দেওয়ার জন্য সংসদে আসি নাই। অনেকেই মনে করতে পারেন বৈধতার দেওয়ার জন্য সংসদে এসেছি, তা নয়। দেশে আইনের শাসন, সুশাসন নেই। দেশে অরাজকতা চলছে এই কথাগুলো সারা বাংলাদেশের মানুষের। এই অবস্থা জানানোর জন্য সংসদে এসেছি।’

শপথের পর তারা (শপথ নেওয়া চার সংসদ সদস্য) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বলেও জানিয়েছেন। মাগরিবের পর অধিবেশনে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন। শপথ গ্রহণের সময় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং জাহিদুর রহমান এমপি উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: শপথ নিলেন বিএনপির আরও চার এমপি

 

/ইএইএস/এসএমএ/ওআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান