মাহী বি. চৌধুরীর অফিসের কম্পিউটার হার্ডডিস্ক চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ১৯:০৮আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:২৮

মাহী বি. চৌধুরী

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরীর মধ্য বাড্ডার রাজনৈতিক কার্যালয় থেকে রাজনৈতিক গবেষণার দলিলপত্রসহ কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভি ক্যামেরার প্যানেলের হার্ডডিস্ক চুরি হয়েছে। বিকল্পধারার দফতর সম্পাদক ও গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলাম সোমবার (১৩ মে) বাড্ডা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
গতকাল রবিবার বিকাল ৫টা থেকে সোমবার সকাল ১০টার মধ্যে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের ১৫ তলায় সংসদ সদস্য মাহী বি চৌধুরীর অফিসে এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওয়াসিমুল ইসলাম জানান, মাহী বি. চৌধুরী ব্যবহৃত ওই কম্পিউটারের হার্ডডিস্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক গবেষণার দলিলপত্র সংরক্ষিত ছিল।
তিনি বলেন, ‘ওই রুমের প্রতিটি লকার ভাঙা হয়েছে। তবে লকারগুলোতে কাগজপত্র ছাড়া আর কিছু ছিল না। অফিসের আর কোনও জিনিস চুরি হয়নি।’

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান