বগুড়া-৬ আসনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ২০:০৮আপডেট : ১৩ মে ২০১৯, ২০:০৯

আওয়ামী লীগের দলীয় পতাকা বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (১৬ মে)। সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ ফরম বিক্রি হবে। পরদিন শুক্রবার (১৭ মে) একই সময় ফরম বিক্রি চলবে। শনিবার (১৮ মে) বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম একই স্থানে জমা দিতে হবে। রবিবার (১৯ মে) বিকেল ৪টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১৩ মে) এ তথ্য জানানো হয়।
ওই বৈঠকে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের নাম চূড়ান্ত করা হবে। পঞ্চম ধাপের উপজেলা পরিষদের মনোনয়নপ্রত্যাশীদের আগামী ১৬ ও ১৭ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ এবং ১৮ মে বিকেল ৫টার মধ্যে দলীয় সভাপতির কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম