খালেদা জিয়াকে কারাগারে নিয়ে আনন্দ করছে আ. লীগ: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ২০:০৯আপডেট : ১৬ মে ২০১৯, ২০:১২





ফারাক্কা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি ইস্যুতে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে নিয়ে আনন্দ করছে আওয়ামী লীগ। আনন্দ করুক। যেদিন সব মানুষ নিয়ে রাস্তায় নেমে খালেদা জিয়াকে মুক্ত করবে, সেদিন বিএনপিও আনন্দ করবে।’ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য কী করা দরকার, এ নিয়ে বহু আলোচনা করছি। কিন্তু আসলে কিছুই করছি না। কী করা দরকার, এ বিষয়ে কারও বুদ্ধির অভাব নেই। তবে সেই বুদ্ধির কাজটা করার মতো কোনও উদ্যোগ নেই! মওলানা ভাসানীর সময় যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সবসময় তিনি অংশ নিতেন। মওলানা ভাসানী জনগণের জন্য কথা বলতেন, জনগণের জন্য কাজ করতেন।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘এখানে একজন বলেছেন, আত্মাহুতি দেওয়া দরকার। আত্মাহুতি দেওয়ার জন্য কারও অনুমতি লাগে নাকি? আমি যদি আত্মাহুতি দিতে চাই, তাহলে একা একাই আত্মাহুতি দিতে পারি। কিন্তু আপনার মৃত্যু তো আমার চাওয়া না। আমার চাওয়া হলো খালেদা জিয়ার মুক্তি। আর খালেদা জিয়ার মুক্তির জন্য আপনার মরা'র দরকার নেই, সাহস করে রাস্তায় আসুন। চলুন একসঙ্গে রাস্তায় নেমে মিছিল করি। তাহলেই খালেদা জিয়ার মুক্তি হবে।’

রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে মন্তব্য নজরুল ইসলাম খান বলেন, ‘খুবই অন্যায়ভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে সরকার খালেদা জিয়াকে আটকে রেখেছে। এই দেশের জনগণ গণতন্ত্রের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু আজ স্বাধীন দেশে গণতন্ত্র নেই। আজ গণতন্ত্রকে মুক্ত করতে হলে গণতান্ত্রিক আন্দোলনে বারবার নেতৃত্ব দিয়ে বিজয়ী হওয়া সেনাপতি খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

সরকার উন্নয়ন উন্নয়ন বলে গলা ফাটাচ্ছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু তা অসম উন্নয়ন। যারা ধনী তারা আরও ধনী হচ্ছে। এদেশে বর্তমানে ধনীরা যে হারে আরও ধনী হচ্ছে, সে হারে চীন ও আমেরিকার ধনীরাও ধনী হচ্ছে না। এ রকম অসম উন্নয়ন অব্যাহত থাকলে একসময় দেশে বিলাসবহুল পণের ছড়াছড়ির সঙ্গে গরিবের লাশের ছড়াছড়ি দেখা যাবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং সদস্য এসকে সাদীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, নাজিম উদ্দীন মাস্টার, জামাল উদ্দীন খান মিলন, সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ।

 

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের