রুহুল আমিন হাওলাদারের কাছে সম্পদ বিবরণী চাইবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ১৪:০৭আপডেট : ২৩ মে ২০১৯, ১৫:৫৪

রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ মে) দুদক প্রধান কার্যালয়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

সরকারি টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য জাপার সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে ২০ মে দুদকে হাজির হতে বলা হয়েছিল। তবে ওমরায় যাবেন বলে সময় চেয়ে আবেদন করেন তিনি।

এর আগে গত ৪ এপ্রিল রুহুল আমিন হাওলাদারের দুদকে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টে রিট হলে তা চার সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায়। পরে নির্দিষ্ট সময় পর তাকে আবার তলব করা হয়।

/ডিএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
‘তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে’
‘তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে’
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য