৩০ টাকার ইফতারে খালেদা জিয়া কষ্ট পেলে অতিরিক্ত ব্যবস্থা করবো: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১৩:৩৩আপডেট : ২৯ মে ২০১৯, ১৫:১৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বরাদ্দ ৩০ টাকার ইফতার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'ইফতার একটি ধর্মীয় বিষয়। ইফতারে বেশিরভাগ মানুষ খুব বেশি টাকার খাবারসামগ্রী ব্যবহার করে না। এটা নিয়েও পলিটিক্স হবে, তা প্রত্যাশা করা যায় না। জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। জেলে থাকলে জেল কোড তো মেনে নিতেই হবে। এতে যদি মনে করেন, খালেদা জিয়া কষ্ট পাচ্ছেন, আমরা অতিরিক্ত ব্যবস্থা করবো।’

বুধবার (২৯ মে) বেলা ১২টায় মেট্রোরেল নির্মাণ প্রকল্পের আগারগাঁও সাইট অফিস পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সুবিধা-অসুবিধা হবে। কর্তৃপক্ষ জেল কোড অনুযায়ী ইফতার দেবে। ইফতার তো আর নতুন আসেনি। জেল যখন শুরু হয়েছে তখন থেকেই জেলে ইফতার শুরু হয়েছে। কাজেই আমার মনে হয়, এটা কোনও বিষয়ই না যে, এটা নিয়ে বিতর্ক উঠতে পারে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমি বলি, তারপরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এই ৩০ টাকার ইফতারে যদি খালেদা জিয়া অসন্তুষ্ট হন, বা এটা তার চাহিদার তুলনায় একেবারেই কম হয়, তাহলে আমরা কর্তৃপক্ষকে বলতে পারি, তারা যেন অতিরিক্ত ব্যবস্থা করেন। অহেতুক এটা নিয়ে রাজনীতি করবেন না।’

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি ইফতার করেন কত টাকার? অনেকেই পানি খেয়ে ইফতার করেন। এতে মনে করেন যদি বেগম জিয়া কষ্ট পাচ্ছেন, আমরা অতিরিক্ত ব্যবস্থা করবো।’

এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ সিদ্দিকসহ মেট্রোরেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম