দেশে রাজনীতির নামে অপরাজনীতি চলছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ২১:২১আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৩১

ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন জিএম কাদের

সমাজ সেবা ও রাজনীতিতে অবক্ষয় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘দেশে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আর রাজনীতির নামে অপরাজনীতি চলছে।’ বুধবার (২৯ মে) সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, ‘কিছু মানুষ রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছেন। রাজনীতিতে যারা যত বেশি টাকা লগ্নি করতে পারছেন, তারা ততবেশি লাভবান হচ্ছেন। শিক্ষা ও স্বাস্থ্যসেবাও এখন ব্যবসায় পরিণত হয়েছে। অথচ এমনটি হওয়া উচিত নয়।’

জাপাকে সাধারণ মানুষের ভালোবাসার পার্টিতে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করে জি এম কাদের বলেন, ‘আমরা সব সময় মানুষের কল্যাণে কর্মসূচি বাস্তবায়ন করবে।’

নেতাকর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, ‘জাপার রাজনীতিতে যাদের ত্যাগ ও অবদান আছে, তাদেরই মূল্যায়ন করা হবে। নেতাকর্মীদের শুধু কর্মসূচি বাস্তবায়ন করেই দায়িত্ব শেষ হবে না। পার্টির নেতৃত্ব নির্বাচন ও কর্মকৌশল নির্ধারণেও ভূমিকার রাখতে হবে তৃণমূল নেতাকর্মীদের।’

ইফতারে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন, সিনিয়র সহ-সভাপতি লায়ন আহাদ ইউ চৌধুরী শাহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম