এ কে খন্দকারকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৯, ১৩:১৯আপডেট : ০৩ জুন ২০১৯, ১৩:২১

রুহুল কবির রিজভী

একাত্তরে বাংলাদেশ মুক্তি বাহিনীর উপ-প্রধান  এবং বর্ষীয়ান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন,   ‘সত্য ও ইতিহাস এখন বাকশালী হুকুমের কাছে বন্দি। আওয়ামী ম্যানুফ্যাকচার্ড ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে সেই লেখক কিংবা ইতিহাসবিদকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। বই প্রকাশের পাঁচ বছর পর মহান মুক্তিযুদ্ধে  বাংলাদেশ বাহিনীর উপপ্রধান ও সাবেক মন্ত্রীকে যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে, সেটি জনগণের কাছে খুবই পরিষ্কার। ’

সোমবার (৩ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,   ‘এর আগে কখনও আদালতকে ব্যবহার করে আবার কখনও গোয়েন্দাদের ব্যবহার করে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, জীবনী লেখক, ইতিহাসবিদদের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে লিখিত গ্রন্থের বিভিন্ন অধ্যায় পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।  মুক্তিযুদ্ধে আওয়ামী লীগারদের প্রশ্নবিদ্ধ ভূমিকার সত্য ইতিহাস যখন বিভিন্ন লেখকের লেখায় ফুটে ওঠে, তখন তাদের ব্যর্থতা ঢাকার জন্য অবৈধ ক্ষমতার দম্ভে ও গর্বে  বেপরোয়া হয়ে ওঠে।  লেখকদের নানাভাবে বাধ্য করা হয় লেখার ওই অংশটুকু মুছে ফেলতে। ’

‘ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদ হবে এবার’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা বলেন,  ‘দেশের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ঈদ হবে এবার। কারণ, খালেদা জিয়াকে অবৈধ ক্ষমতার জোরে কারাবন্দি রাখা হয়েছে৷  বেশির ভাগ জনগোষ্ঠীর মধ্যে ঈদের আনন্দ নেই। ধানের ন্যায্য মূল্য না পাওয়ায়,  এমপিওভুক্ত স্কুল-মাদ্রাসার অনেক শিক্ষক এখনও বেতন-বোনাস পাননি। তাদের মনেও ঈদের আনন্দ নেই।’

গুলশানে হলি আর্টিজান হামলার পর গ্রেফতার হওয়া জঙ্গিদের মধ্যে ৩০০ জন পলাতক রয়েছে, র‌্যাব মহাপরিচালকের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন,  ‘তার বক্তব্য শুনে সারাজাতি বিস্মিত ও স্তম্ভিত। জঙ্গিরা জামিন পাচ্ছে কীভাবে ? কারণ, নিম্ন আদালত সম্পূর্ণরূপে সরকারের করায়ত্তে।’

নিম্ন আদালত থেকে কীভাবে ভয়ঙ্কর জঙ্গি হামলায় জড়িত জঙ্গিরা জামিন পাচ্ছে, প্রশ্ন তুলে রিজভী আরও বলেন, ‘সরকার জঙ্গি দমনের নামে যা করছে, তা পরিকল্পিত নাটক কিনা, এ নিয়ে জনমনে দীর্ঘদিন থেকে সংশয় রয়েছে। র‌্যাবের মহাপরিচালকের বক্তব্যে সেই সংশয় আরও গভীর থেকে গভীরতর হলো। আসলে জঙ্গি দমনের নামে কোনও খেলাধুলা চলছে কিনা, সেই প্রশ্নও মানুষের মধ্যে বিদ্যমান ছিল।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি’র নেতাকর্মীরা সব মামলা থেকে জামিন পাওয়ার পরেও কারাগারের ফটক থেকে বের হওয়ার সময় তাদের বিরুদ্ধে আরও অজানা মামলার ওয়ারেন্ট নিয়ে দাঁড়িয়ে থাকে এবং পুনরায় তাদেরকে জেলগেট থেকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু জঙ্গির নামে যাদের ধরা হয়, তারা জামিন পেয়ে আবারও লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছে। আসলে সত্য ও বিবেক এদেশ থেকে নির্বাসিত হয়েছে। ’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম