জাতীয় পার্টির সংরক্ষিত এমপি মাসুদা রশীদের দলীয় পদ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৯, ০১:২৮আপডেট : ১৬ জুন ২০১৯, ১০:২১

 জাতীয় পার্টির সংরক্ষিত নারী সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর প্রেসিডিয়াম পদ ও দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। শনিবার (১৬ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে এরশাদ বলেন, গত ২৬ মে জাতীয় পার্টির মহাসচিব আপনার বরাবর একটি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিলেন। তবে আজ পর্যন্ত আপনি (মাসুদা এম রশীদ) নোটিশের কোনও জবাব দেননি, যা পার্টির সাংবিধানিক অবজ্ঞার শামিল ও সংগঠনবিরোধী কার্যকলাপ।

চিঠিতে বলা হয়, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্য পদসহ ও দলের প্রাথমিক পদ ও পদবি অস্থায়ী ভিত্তিতে স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংগঠনের কোনও কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার সময় মাসুদা রশীদকে লিখিত শর্ত দেওয়া হয়েছিল−তিনি চট্টগ্রামে দলকে সুসংগঠিত করবেন, দলীয় কার্যালয় করবেন ও পার্টি ফান্ডে টাকা দেবেন। তবে তিনি সেসব শর্ত মানেননি। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাব না দেওয়ায় এখন তার পদ স্থগিত করা হয়েছে।

/এএইচআর/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম