তৃণমূল নেতাকর্মীরাই জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ১৬:২৭আপডেট : ২৪ জুন ২০১৯, ২৩:৫০

জি এম কাদের জাতীয় পার্টি সব সময় নেতাকর্মীকেন্দ্রিক রাজনীতি করবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরাই জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করবে। এতে তৃণমূল কর্মীদের গুরুত্ব বাড়বে পার্টিতে।
রবিবার (২৩ জুন) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
তৃণমূল নেতাকর্মীদের কাছে জবাবদিহি থাকলে কোনও দলেই মনোনয়ন বাণিজ্য বা পদোন্নতি বাণিজ্য হতে পারে না বলেও মত দেন জিএম কাদের। একজন নেতা দুটি পদে থাকতে পারবেন না জানিয়ে তিনি বলেন, ‘এতে নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পার্টিকে সংগঠিত করতে আমরা একটি মেধাবী টিম তৈরি করবো। লাঙ্গল প্রতীক নিয়ে নিজস্ব রাজনীতি করবে। মানুষের অধিকার আদায়ে কখনও পিছপা হবে না।’
বিএনপির দিকে ইঙ্গিত করে জিএম কাদের বলেন, ‘দেশের একটি দল নেতাকেন্দ্রিক, তাই নেতার অনুপস্থিতিতে দলটি অস্তিত্ব সংকটে পড়েছে। ওই দলের শীর্ষ নেতৃত্বে ভুল আর হাওয়া ভবন প্রভাবিত রাজনীতি দেশের মানুষ গ্রহণ করেনি।’
এ সময় বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শফিউল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচআর/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম