‘চোখ মেলে সাড়া দিচ্ছেন এরশাদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১৪:৪৮আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৫:২১

সংবাদ সম্মেলনে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসকরা ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তার ছোটভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘আজ তাকে ডাকলে চোখ মেলে সাড়া দিচ্ছেন।’ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরশাদের শারীরিক অবস্থা গতকালের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘তার শরীরে সংক্রমণ অনেকটাই কমেছে। কিডনি কতটা কাজ করছে, সেটা পরীক্ষা করতে আজ চিকিৎসকরা ডায়ালাইসিস বন্ধ রেখেছেন।’

এরশাদের লিভারে বিলিরুবিনের মাত্রা কিছুটা বেড়েছে জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘তার রক্তে কিছুটা প্লাটিলেট দেওয়া হচ্ছে প্রতিদিনই। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন।’

এরশাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব এড়িয়ে চলতে গণমাধ্যমকর্মী ও দেশবাসীর প্রতি অনুরোধ জানান জিএম কাদের।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মো. আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ জুন এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ৯০ বছর বয়সী এরশাদ হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

আরও পড়ুন- অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন: জিএম কাদের 

/এএইচআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি