গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা জঘন্য অপরাধ: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ২৩:৪৪আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:৫১

গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা জঘন্য অপরাধ: খেলাফত মজলিস

দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনি ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘গুজব ছড়িয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে নিরাপরাধ মানুষ হত্যা এক জঘন্য অপরাধ।’

মঙ্গলবার (২৩ জুলাই) এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তা ‘ক্রসফায়ার’, ‘বন্দুক যুদ্ধ’ বা ‘গণপিটুনি’ যে নামেই হোক না কেন। বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বহু গণপিটুনি ও গণপিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু সরকার গণপিটুনিতে হত্যা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। সারাদেশে ছেলেধরা গুজবের কারণে একদিকে সন্তানদের নিয়ে অভিভাবকদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে, অন্যদিকে গণপিটুনির ঘটনায় অভিভাবকরা নিজেরাই আশঙ্কার মধ্যে আছেন। সারাদেশে বিরাজমান এ উৎকন্ঠা ও আশঙ্কার দ্রুত অবসান ঘটাতে হবে।

বিবৃতিতে ছেলেধরা সন্দেহে গণপিটুনি ও হত্যাকাণ্ড বন্ধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। 

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম