ডেঙ্গুকে জাতীয় সংকট ঘোষণার আহ্বান রবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ২০:৫৪আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২০:৫৬

আ স ম রব (ফাইল ছবি) সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান বিপর্যয়কে জাতীয় সংকট ঘোষণা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দাবি জানাচ্ছি।’বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান।

প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করে রব বলেন, ‘প্রায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে।’

ডেঙ্গুর ভয়াবহতা ব্যাপক হারে বাড়লেও এডিস মশানিধনে দৃশ্যমান কিছু পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ করে জেএসপির সভাপতি বলেন, ‘মশা মারার ওষুধ অকার্যকর। কার্যকর ওষধ জরুরি ভিত্তিতে আনা হচ্ছে না। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ।’

জনগণের মাঝে মৃত্যুভীতি ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করে রব বলেন, ‘যা রাষ্ট্রের জন্য বিপর্যয়কর পরিস্থিতি। যা জরুরি অবস্থা ঘোষণার পর্যায়ে উপনীত হয়েছে।’এ অবস্থা চলতে থাকলে দেশে অনেক মানুষের মৃত্যু ও ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের