আল্লাহ আপনাদের সহ্য করার শক্তি দিন: পোড়া বস্তিতে গিয়ে ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৯, ১৯:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২০:৩১

মিরপুরের রূপনগরের ঝিলপাড় বস্তি পুড়ে ছাই, পড়ে আছে শুধু পোড়া টিন

মিরপুরে আগুনে পোড়া বস্তি দেখতে গিয়ে সেখানকার অধিবাসীদের সান্ত্বনা দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বস্তিবাসীদের উদ্দেশে বলেন, ‘আমি অত্যন্ত মর্মাহত, মহান আল্লাহ আপনাদের সহ্য করার তৌফিক দিন। একটার পর একটা অগ্নিকাণ্ড আমাকে আর কতবার দেখতে হবে! মানুষ কবে পাবে নিরাপদে জীবন-যাপনের অধিকার?’

ড. কামাল হোসেন (ছবি: ইন্টারনেট)

শনিবার দুপুরে কামাল হোসেন তার দলের নেতাকর্মীদের নিয়ে মিরপুর-৭ এর ঝিলপাড়ে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে যান। সেখানে তারা পরিস্থিতি দেখেন এবং বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন।

পুড়ে যাওয়া বই দেখাচ্ছে এক স্কুল পড়ুয়া শিশু। (ছবি: সাজ্জাদ হোসেন)

ড. কামাল হোসেন অবিলম্বে সরকারসহ সকল সামাজিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে অর্ধাহারে, অনাহারে, বস্ত্রহীন, আশ্রয়হীন অশ্রুসিক্ত নয়নে, ডেঙ্গু আক্রান্ত শহরে দিন পার করছে।

মিরপুরের ঝিলপাড় বস্তি আগুনে পুড়ে সব খুইয়েছেন এর তিন হাজার নিম্ন আয়ের বাসিন্দা

ঘটনাস্থলে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মোকাব্বির খান এমপি, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিকসহ অনেকে উপস্থিত ছিলেন। 

/এসটিএস/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক