ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৯

 

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক দায়িত্ব থেকে রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিয়েছেন। এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। রোহিঙ্গা কোনও রাজনৈতিক ইস্যু নয়। আশা করি ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারবো।

সোমবার (২ সেপ্টেম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ১৪ দল আয়োজিত অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণ ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের উপদেষ্টা ছিলেন কমরেড মোজাফফর আহমদ। বঙ্গবন্ধুসহ মোজাফফর আহমদদের মতো দূরদর্শী নেতারা ছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছিল। তারা ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। মোজাফফর আহমদকে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে ১৪ দল আরও ঐক্যবদ্ধ হয়েছে। বাম দলগুলোকেও দেশের স্বার্থে এক হতে হবে।

অনুষ্ঠানে জাসদ (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ঐক্য না থাকলে কখনো টিকে থাকা বা কাজে সফলতা আসে না। ১৯৭১-এর ঐক্য স্বাধীনতা এনে দিয়েছে। ১৯৯০ সালের ঐক্য গণতন্ত্র এনে দিয়েছে। শেখ হাসিনার ডাকে আজকের মহা ঐক্য সোনার বাংলাদেশ উপহার দেবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের (আরেকাংশ) সভাপতি নূরুল আম্বিয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সাংবাদিক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, পঙ্কজ ভট্টাচার্য্য প্রমুখ।

/এমএইচবি/টিটি/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান