আ.লীগের আগেই চার সহযোগী সংগঠনের কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ২২:১৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০৯:১৮

আওয়ামী লীগের চার সহযোগী সংগঠন যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই দলের চার সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ চারটি সংগঠন হচ্ছে যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছেন।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক শেষে ওবায়দুর কাদের উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কেবল যুবলীগ নয় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগকেও কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযান চলবে। দলের তৃণমূল পর্যায়ে যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো আছে সেগুলোতে নতুন কমিটি হবে। আমাদের দলের মধ্যে যেন কোনও অনুপ্রবেশকারী ঢুকতে না পারে এবং নতুন যে কমিটি হবে সেগুলোতে যেন তারা স্থান করে নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি। নতুন কমিটিতে যেন পরগাছা আগাছা স্থান না পায় সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অন্যদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম