'এই বাজেট গণবিস্ফোরণে ভেসে যাবে'

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০১৪, ১৬:৫৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৬:৫৬

এই অবৈধ সরকার অবৈধ বাজেট পেশ করেছে, কিন্তু এই বাজেট টিকবে না। শুধু তাই নয় এই অবৈধ বাজেট যেকোনো সময় গণবিস্ফোরণে ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধুদল আয়োজিত 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদৎ বার্ষিকী' উপলক্ষে শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'অামরা এই সরকারের অবৈধ বাজেট মানি না, অাসলে এই বাজেট এক সময়ে গণবিস্ফোরণে রুপান্তর হবে।'' তিনি বিচারপতিদের উদ্দেশ্য করে বলেন, 'আর কি বললে শেখ হাসিনার আদালত অবমাননা হবে। তিনি যে ভাষায় কথা বলেছেন তাতে স্পষ্ট আদালত অবমাননার দায়ে অভিযুক্ত। সুতরাং শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ জারি করা হোক।' সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ প্রমুখ।

.
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে