সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক ও তার ছেলে জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত পাঁচ বছর ক্ষমতায় থাকাকালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের দুদকে তলব করা হয়।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য মঙ্গলবার এই তথ্য জানান। ওইদিনই দুই ঘণ্টা রুহুল ও জিয়াউলকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন।
তবে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “অামার কোন অবৈধ সম্পদ নেই।”
দুদক সূত্রে জানা যায়, দশম সংসদ নির্বাচনের অাগে নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী সাবেক এই মন্ত্রীর সম্পদ ১০ কোটি টাকার বেশি বলে হলফনামায় উল্লেখ করা হয়।
এর অাগে ২২ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন সাত সদস্যের একটি তদন্ত দলকে রুহুলসহ সাত রাজনীতিবিদের অবৈধ সম্পদের বিবরণ জানাতে নিয়োগ দেয়।
এরপর ২৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন রুহুল অালমকে পাঁচ বছর ক্ষমতা থাকা অবস্থায় অবৈধভাবে টাকা অায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে।








