খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ২০:৩৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:৩৯

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নয়াপল্টনে মশাল মিছিল করেছে বিএনপি। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মশাল মিছিল শেষে বিএনপি নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, যুবদল ঢাকা দক্ষিণের গোলাম মাওলা শাহীনসহ কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।
নিপুণ রায় অভিযোগ করেছেন, কর্মসূচি শেষ করে ফেরার পথে কয়েকজন নেতাকর্মীকে নয়াপল্টন থেকে পুলিশ আটক করেছে।

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের