চিঠির জবাব দিয়েছেন মেনন, সোমবার ১৪ দলের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ২১:১১আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২২:২২

রাশেদ খান মেনন (ফাইল ছবি) একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বক্তব্যের জের ধরে ১৪ দলের পক্ষ থেকে দেওয়া চিঠির জবাব দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার পক্ষে দলটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান এই চিঠি জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় পৌঁছে দিয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে কামরুল আহসান বলেন, ‘আমি রাত ৮টায় ১৪-দলের মুখপাত্রের বাসায় চিঠি পৌঁছে দিয়েছি। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় জোটের ১৪ দলের বৈঠক ডাকা হয়েছে। এই চিঠি নিয়ে আলোচনা শেষে চিঠিটি প্রকাশ করা হবে।’

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাশেদ খান মেনন চিঠির জবাব দিয়েছেন। সোমবার সকাল ১১টায় আমার ধানমন্ডির বাসায় এটি নিয়ে বৈঠকে বসবো আমরা। পরে বেলা ১২টায় সংবাদ সম্মেলন করা হবে।’

সূত্র জানায়, চিঠিতে মেনন বলেছেন তার বক্তব্য আংশিকভাবে তুলে ধরা হয়েছে। এ কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ওয়াকার্র্স পার্টি ১৪ দলের আদর্শ-উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণভাবে একমত। ওয়াকার্র্স পার্টি ১৪ দলের সঙ্গে ছিল, আছে এবং থাকবে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলে ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এর বড় সাক্ষী আমি নিজেই। আজ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত।’ নির্বাচন নিয়ে এই বক্তব্যের জের ধরে আলোচনার ঝড় ওঠে। পরে ১৪ দলের পক্ষ থেকে ২৫ অক্টোবর এই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মেননকে চিঠি দেওয়া হয়।

আরও খবর: নির্বাচন নিয়ে মেননের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ১৪ দলের চিঠি 

/ইএইচএস/এমএইচবি/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম