যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ২২:২৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৭:৩০

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের হামলার অভিযোগ

যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপনে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে বলে সংগঠটির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের দফতর সম্পাদক (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন স্থানে পুলিশের হামলা ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

জানানো হয়, যুবদলের দুই নেতা অভিযোগ করেছেন- প্রতিষ্ঠা বার্ষিকীর মতো একটি শান্তিপূর্ণ কর্মসূচিকেও বর্তমান সরকার ভয় পায়।

কামরুজ্জামান দুলালের দাবি- ময়মনিংহ, নারায়ণগঞ্জ, জয়পুরহাট, ঝালকাঠী ও মানিকগঞ্জ সহবিভিন্ন জেলায় প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে পুলিশ হামলা করেছে। এসব এলাকা থেকে সংগঠনের নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসের সামনে যুবদলের বিক্ষোভে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন মুকুল ইসলাম। বর্তমানে তাকে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান