‘শেখ হাসিনার সঙ্গে আলোচনায় শরিকদের কাছে খালেদা জিয়ার মুক্তি গৌণ ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ২০:২০আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২০:২৫

গয়েশ্বর চন্দ্র রায় (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সেই নির্বাচনে যাওয়ার আগে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসেছি। সেখানে আমরা খালেদা জিয়ার মুক্তিকে প্রাধান্য দিতে পারিনি। কারণ, আমাদের সঙ্গে আরও অনেক শরিক ছিল। তাদের কাছে নির্বাচনে অংশগ্রহণটাই বড় ছিল; তাদের কাছে খালেদা জিয়ার মুক্তিটা গৌণ ছিল। সেই নির্বাচনের আগে আমরা যদি শক্তভাবে বলতে পারতাম—তাকে (খালেদা জিয়া) ছাড়া নির্বাচনে যাবো না, তাহলে তিনি আজ মুক্ত থাকতেন।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আমাদের দলের কিছু লোক শেখ হাসিনাকে আশ্বস্ত করছেন যে, খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি নিতে রাজি করাবেন। সেই জন্য শেখ হাসিনা বসে আছেন, আর খালেদা জিয়ার মুক্তি আদালত থেকে অনিশ্চিত।’

নির্বাচনের পরও বিএনপি লোভ সামলাতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এখন দলের সংসদ সদস্যরা সংসদ থেকে বলেন, আজকে তিনি (খালেদা জিয়া) মুক্তি পেলে কালকে তাকে কোথায় দেখতে পারবো? লন্ডনে তাকে দেখতে পারবো। তাকে অপমান করার দুঃসাহস কারও থাকা উচিত নয়। তিনি আপসহীন নেত্রী। তাকে অনুকম্পা, তার প্যারোল নেওয়ার দায়িত্ব যদি দলের কেউ বহন করে এবং সেটা দৃশ্যমান হয়, তার পরিণতি কী হবে, আশা করি—সবাই জানে। আমি তাকে মীরজাফর বলবো না, কারণ এটা তো একটা নাম। তার পরিণতি মীরজাফরের চেয়েও খারাপ হবে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

 

/এএইচআর/এমএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম