সাদেক হোসেন খোকার মরদেহে মেয়র খোকনের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৭:৪২আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৭:৪৫

মেয়র খোকনের শ্রদ্ধা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেরর মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সাবেক এ মেয়রের জানাজা শেষে তিনি শ্রদ্ধা জানান।

জানাজা শুরুর আগে মেয়র সাঈদ খোকন নগরবাসীর উন্নয়নে মরহুম সাদেক হোসেন খোকার অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘নগর সেবায়  দেশবাসী তার অবদানের কথা  স্মরণ রাখবে।’

এসময় খোকন তার রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জানাযায় মেয়র সাঈদ খোকনের সঙ্গে সাদেক হোসেন খোকার দুই ছেলে ইশরাক হোসেন ও ইশরাফ হোসেন, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আবুল বাশার, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান