অনুমতি না নিয়ে সমাবেশের সক্ষমতা বা সাহস কোনোটাই বিএনপির নাই: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৯, ১৫:২০আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৭:৩২

ওবায়দুল কাদের ভবিষ্যতে অনুমতি না নিয়েই বিএনপি সমাবেশ করবে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে হুমকি দিয়েছেন, এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া আনুষ্ঠানিক বিষয়। বিএনপির আমলে আওয়ামী লীগও অনুমতি নিয়েই সভা সমাবেশ করেছে। আমরা কি অনুমতি না নিয়ে কখনও সভা সমাবেশ করেছি? আপনারা অনুমতি নেবেন না কেন? জায়গার মালিকের কাছ থেকে অনুমতি তো নিতেই হবে। অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সক্ষমতা বা সাহস কোনোটাই বিএনপির নাই। তাদের নেত্রীর মুক্তির জন্য ৫০০ লোক নিয়ে সমাবেশ করতে পারে না, তারা আবার অনুমতি না নিয়ে সমাবেশ করতে চায়! এই ঘোষণা হাস্যকর।’

আজ সোমবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলাপকালে তিনি এই কথা বলেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২৩ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তবে অনুমতি দেওয়া হয়নি। পরে অনুমতি দেওয়া হলে রবিবার (২৪ নভেম্বর) নয়াপল্টনের কার্যালয়ের সামনে তারা কর্মসূচি পালন করেন। সেখানে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে অনুমতি না নিয়েই সমাবেশ করা হবে। এর প্রতিক্রিয়ায় আজ ওবায়দুল এসব কথা বলেন।

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম