সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:১৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৬:০৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। শুধু আর্থিক খাতে নয়, সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতিগুলোর অন্যতম। আমাদের দেশে এখন সব ধরনের দুর্নীতি শুরু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাতে যান।

শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাটো দুর্নীতিবাজদের গ্রেফতার করা হচ্ছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, যারা বড় বড় রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আন্তর্জাতিক দুর্নীতি দমন তারিখ ঘোষণা করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি এই কথাটা বলতে চাই, সারা বিশ্বে দুর্নীতি দমনের সঙ্গে বাংলাদেশে যে দুর্নীতি সর্বগ্রাসী হয়ে উঠেছে, তার বিরুদ্ধেও জনগণের প্রতিরোধ দরকার, জনগণকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার।

১২ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আদেশের শুনানির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগে দেখি কী হয়। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত।

বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের এই কথাগুলো বলা ছাড়া কোনও উপায় নেই। কারণ জনগণের কাছে তাদের কোনও জায়গা নেই। বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনও ভিত্তি নেই। তারা জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। তাই এসব কথা না বললে মিডিয়াতেও টিকে থাকতে পারবে না।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান, সহ-সভাপতি জাহেদুল আলম প্রমুখ।

/এএইচআর/টিটি/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান