বিএনপির চার নেতাকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ১২:৫০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৩:০৩

আওয়ামী লীগ ও বিএনপি আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীতে শুরু হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুদিন ব্যাপী জাতীয় সম্মেলন। এই সম্মেলনের আগের দিন আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বিএনপির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে দলটি। তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির চার নেতার নামে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ফোনে তিনি জানান, ‘আগামীকাল আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টার দিকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি নেতাদের নামে কার্ড পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ ভুঁইয়াসহ তিনজনের একটি প্রতিনিধি দল গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এসেছিলেন আমন্ত্রণপত্র নিয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসের নামে কার্ডগুলো দেওয়া হয়েছে।’

শায়রুর কবির জানান, দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সম্মেলনের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের