আ. লীগের সম্মেলনে সুলতান মনসুর, ছিলেন শরিক নেতারাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৯, ২০:৩৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২৩:১৮

সুলতান মনসুর আহমেদ (সামনে কালো চশমা পরা) আওয়ামী লীগের ২১তম সম্মেলনে দলটির নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন শরিক দলের নেতারাও। ছিলেন দলটির সাবেক নেতা ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। সাবেক প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজও উপস্থিত ছিলেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে মঞ্চের সামনে দর্শক সারির প্রথমেই বসেছিলেন সুলতান মোহাম্মদ মনসুর। সেখানে তার পাশাপাশি দলের বর্তমান ও সাবেক মন্ত্রী এবং সমপর্যায়ের অন্য নেতারা উপস্থিত ছিলেন। তবে, সোহেল তাজ আসন গ্রহণ করেছিলেন ডান পাশের তৃতীয় সারিতে।

সম্মেলনে কী প্রত্যাশা সুলতান মনসুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দলটি আজ সুসংগঠিত ও সুশৃঙ্খল। তার নেতৃত্বে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করাই আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শপথ হোক—এটাই আমার প্রত্যাশা।’

সুলতান মোহাম্মদ মনসুর আরও বলেন, ‘আমি একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। এরপর অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিইনি। উপমহাদেশের প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। সম্মেলনে আমাকে দাওয়াত করা হয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা হিসেবে। আমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন কর্মী।’

সোহেল তাজ সম্মেলনের সফলতা কামনা করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আছি, থাকবো। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবসময় আমি তার পাশে থাকবো।’

এ দু’জন ছাড়াও প্রথম সারিতে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

এছাড়াও শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মিসবাহুর রহমান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন। বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) মান্নানকেও সম্মেলনে দেখা গেছে।
তবে, বিএনপি ও ঐক্যফ্রন্টের অন্য নেতাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত ছিলেন না।

/এমএইচবি/আইএ/এপিএইচ/ এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম