আ. লীগের সম্মেলনে সংকট উত্তরণের দিকনির্দেশনা নেই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জাতির প্রত্যাশা ছিল আওয়ামী লীগের সম্মলেনে গণতন্ত্রে উত্তরণের একটা পথ দেখা যাবে। কিন্তু তারা সেই পথ দেখাতে পারেনি। একইসঙ্গে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন এবং সংকট উত্তরণে কোনও দিকনির্দেশনা দিতেও তারা ব্যর্থ হয়েছে।’

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবীর মুরাদের স্মরণে ওই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ।

বিএনপির কাউন্সিল নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা বৈরী ও প্রতিকূল অবস্থার মধ্যে রাজনীতি করছি। রাজনীতির জন্য যে স্পেস দরকার, আমরা এখানে তা পাচ্ছি না। ফলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। বেশিরভাগ জায়গায় আমাদের কাউন্সিল করতে দেওয়া হয় না। বিশেষ করে জেলা ও উপজেলাগুলোতে কাউন্সিল করতে দেওয়া হয় না। এরমধ্যেও আমরা কাজ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে গুছিয়ে আনা হচ্ছে। যত দ্রুত সম্ভব এটা শেষ করবো। এরমধ্যেই আমরা কাউন্সিল করার চেষ্টা করবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ প্রায় এক দশক ধরে কাজ করছে। তারা সংবিধানকে পুরোপুরি উপেক্ষা করে গণতন্ত্রহীন একটা অবস্থা তৈরির চেষ্টা করছে। তাদের সম্মেলনেও সেই কথাগুলোই সামনে এসেছে। ফলে জাতি সম্পূর্ণভাবে হতাশ হয়েছে।’

‘রাজাকারের তালিকায় ভুল-ভ্রান্তির পেছনে বিএনপি-জামায়াত জড়িত’—সরকারের কয়েকজন মন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘সব ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া আওয়ামী লীগের চরিত্র।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সলিমুল্লাহ খান, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদ প্রমুখ।

 

 

/এএইচআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান