মনোনয়ন ফরম কিনে চোখে পানি সাঈদ খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৩০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:০১

সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিন ঢাকা উত্তরের জন্য দলীয় মনোনয়ন ফরম কেনেন পরিকল্পিত নগরীর সভাপতি ছাত্রলীগের সাবেক নেতা কুতুবুদ্দিন নান্নু।

মনোনয়ন ফরম কেনার পর সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সাঈদ খোকন। তিনি তার প্রয়াত পিতা ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফকে স্মরণ করেন। খোকন বলেন, ‘গত পাঁচ বছরে ঢাকা দক্ষিণের নাগরিকদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। তাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পেরেছি।’

তিনি জানান, বাবার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অভিভাবক। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তিনি সেটা মেনে নেবেন। এসময় চোখে পানি দেখা যায় সাঈদ খোকনের।

উল্লেখ্য, দক্ষিণের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এরইমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংসদ সদস্য ফজলে নূর তাপস ও হাজী সেলিম। এদের মধ্যে তাপসকে অত্যন্ত শক্তিশালী প্রার্থী ভাবা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সকালে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দফতর সেলের কর্মকর্তারা এ ফরম বিক্রি শুরু করেন।

গত বুধবার (২৫ ডিসেম্বের) ঢাকার দুই সিটির মেয়র পদে আগ্রহীদের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আট জন ফরম সংগ্রহ করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম কেনেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ভাষানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি মেজর (অব.) মো. ইয়াদ আলী ফ‌কির এবং অধ্যাপক মো. জামান ভূঁইয়া।

দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসির জন্য বুধবার মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগের দুই সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজী মো. সেলিম। এছাড়া, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা মো. নাজমুল হক এবং মু‌ক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মহাস‌চিব এম এ র‌শি‌দও  ফরম সংগ্রহ করেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি দুই সিটিতে ভোটগ্রহণ হবে।

/এমএইচবি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান